মঙ্গলবার, ৫ মে ২০২৬

সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়িসহ এমপি পুত্র আটক

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

এবার মোটরযান আইনে গ্রেফতার হলেন সাতক্ষীরার সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিফাত আমিনের পুত্র রাশেদ সরোয়ার রুমন। পুলিশ তাকে শহরের বেনেরপোতায় একটি মাছের ঘের এলাকা থেকে রোববার বেলা ১টায় গ্রেফতার করেছে।

তিনি তখন তার মা সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ব্যবহৃত স্টিকারযুক্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রুমন মোটরযান আইনের একটি মামলায় পলাতক ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রুমনকে সাতক্ষীরার নবাদকাটিতে একটি বাগানবাড়ি থেকে ইয়াবা খেয়ে বেসামাল অবস্থায় আটক করা হয়। তার সঙ্গে ছিল আরও পাঁচ মাদকাসক্ত যুবক। তার মা সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য রিফাত আমিনের সুপারিশে পুলিশ তাকে ও তার সহযোগীদের ছেড়ে দেয় বলে জানায় গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...