শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বারইয়ারহাট শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ব্যাংক মিলনায়তনে এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ বোরহান উদ্দীন খানের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার আব্দুল মোমিনের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসপিও ও ম্যানেজার অপারেশন্স সাইদুর রহমান।

দোয়া মুনাজাত করেন এপিও একরামুল হক। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করেন। এবছর ২ হাজার ৪ শত গাছের চারা বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে যে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করছে এটি অত্যান্ত চমতকার উদ্যোগ। দীর্ঘ সময় ধরে এই ব্যাংক শুধু আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নানা সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত করে যাচ্ছে। আমি আশা করি আগামীদিনগুলোতেও ব্যাংকের সমাজসেবামূলক কর্মকান্ডগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...