রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 7

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর এমডি. এম. কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, চিকিৎসক প্রতিনিধি ডা. হারুন অর রশিদ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী।

এসময় উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হায়দার হাসান মাহমুদ, কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য রেজাউল করিম ভূঁইয়া, আমিনুল ইসলাম চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী ও মেশকাত হোসেন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে মানবিক বিভাগের শিক্ষার্থী সাবরিনা নওরীনের পবিত্র কোরআন তেলাওয়াত এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী পারমিতা বণিকের গীতাপাঠ করেন। পরে শিক্ষার্থী ওহি ফারাহ বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও অর্পণ করেন।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফরা ইবনাত রোদসী, তাসফিয়া তাহিন ও শেখ মো. সাজ্জাদ হোসেন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া সৌরভ দেবনাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া অনিক বণিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া জান্নাতুল মাওয়া। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এমডি. এম. কামাল উদ্দিন চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। আজ যারা বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা কলেজের গর্ব। বিদায়ী শিক্ষার্থীদেরও লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

 

 

 

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।

উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ। এসময় উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ১৭ বছর দেশকে কারাগারে পরিনত করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট দুপুরে পাশ্ববর্তি দেশ ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই। যে নেত্রী জনগনের আন্দোলনের মুখে পালিয়ে যেতে পারেন সে নেত্রীর বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এই পালিয়ে যাওয়ার নেত্রীর নির্দেশে কোন মাস্তান বাহিনী মীরসরাই তথা সারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে আমরা জিয়ার সৈনিকেরা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মো. শরফু উদ্দীন। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের বশর মেম্বার বাড়ির মরহুম আবুল বশর মেম্বারের পুত্র। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এডহক কমিটিতে অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ার আশরাফ, সদস্য প্রতিনিধি আবুল কাশেম ও সদস্য সচিব পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম নাজমুল কবির।

আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনির্বাচিত সভাপতি মো. শরফু উদ্দীন বলেন, এই বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়ন এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন (এমপি)র ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে এই উপজেলার শিক্ষার গুনগত মান উন্নত হচ্ছে। ইনশা-আল্লাহ, আমার চেষ্টা থাকবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

 

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ জামসেদ আলম। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এডহক কমিটিতে অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি হারুন অর রশীদ ফারুকী, অবিভাবক সদস্য প্রতিনিধি এ কে এম শাহাব উদ্দিন ও সদস্য সচিব পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান।

আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জামসেদ আলম বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে পালন করবো। এ জন্য সবার আগে দরকার আপনাদের সকলের সহায়তা, নির্দেশনা ও সহযোগিতা। যাঁরা আমাকে এই পদে আসীন হতে অনুপ্রাণিত করেছেন, তাঁদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চেষ্টা থাকবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।

 

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব জনাবঃগাজী নিজাম উদ্দিন,

উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য-সচিব ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব জনাবঃ মাসুকুল আলম সোহান

উক্ত খেলায় সভাপত্বি করেন,জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও খেলা আয়োজক কমিটির আহ্বায়ক জনাবঃ আলাউদ্দিন মারুফ,

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪তম (কারীগরি শিক্ষা) বিসিএস উত্তীর্ণ জনাবঃ সাইফুউদ্দিন খালেদ প্লাবন, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও মিরসরাই উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক ভাইস-প্রিসিডেন্ট জনাবঃ লায়ন তাহের আহম্মদ সাহেব, বিশিষ্ঠ ক্রীড়া ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ জনাবঃ আলী হায়দার চৌধুরী টিপু, ০৯নং ওয়ার্ড (মস্তাননগর) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাবঃ নিজাম উদ্দিন সদাঃ, বিএনপি নেতা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম,আসাদুল ইসলাম সানী খেলায় উপস্থিতি ছিলেন মিরসরাই ও সীতাকুন্ড থেকে আগত ক্রিড়াপ্রেমি অনেক খেলোয়াড় ও দর্শকবৃন্দ।

উক্ত খেলা আয়োজক ও পরিচালনায় ছিলেন মস্তান নগর ক্রিড়া সংস্থার সদস্যঃ কামরুল হোসেন, রবিন,রাকিব,সাব্বির,নিফাজ,ওয়াসিম রাজু, আরমান, ও রাজিব প্রমূখ।

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ উপহার দিয়েছেন আপনারা। গনতন্ত্রকামী বাংলার দামাল ছেলেরা ২০২৪ সালে গনতন্ত্রের জন্য ছাত্র, জনতা সকলে মিলে ফ্যাসিস্ট বিদায় করেছে। গনতন্ত্রের উত্তাধিকারী যারা তারাই চব্বিশ এর ইতিহাস রচনা করেছেন। কেউ নিজে নিজে চব্বিশ এর ঠিকাদারী নিতে চাইলে ঠিকাদার হতে পারবেন না। আপনাদের প্রতি আহবান থাকবে দয়া করে ইতিহাস বিকৃত করবেন না।’

তিনি আরো বলেন, আপনারা যে দাবি দাওয়া ও সমস্যার কথা বলেছেন, সেগুলো আলাপ-আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক লিয়াকত আলী খান সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে, (সাবেক) প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন (বিএসসি) সভাপতিত্বে জোরারগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফের সঞ্চালনায় দোয়া মোনাজাত করেন হযরত ইসমাইল শাহ্ (রহঃ) জামে মসজিদের ইমাম মাওলানা কবির আহম্মদ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান চৌধুরী নসু, সাবেক সদস্য সচিব মাকসুদুল আলম সোহান, যুগ্ম-আহবায়ক গোলাম জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসেম, বায়েজিদ আলম চৌধুরী, শহীদুল ইসলাম, ওমর ফারুক ভেন্ডার, উঃজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহঃ সভাপতি মমতাজ উদ্দিন মুন্সি, সাবেক সাঃ সম্পাদক নিজাম উদ্দিন সদাঃ,নুরুল করিম কন্ট্রাক্টর, আনোয়ার হোসেন চৌধুরী পাশা, চট্টগ্রাম- উঃজেলা যুবদলের সাবেক সদস্য হায়দার আলী চৌধুরী শিপন, উপজেলা মহিলা দলের সহ সভাপতি ফোজিয়া নাসরিন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক, যুগ্ম-আহ্বায়ক বাবলু, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ খান, ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না, বিএনপি নেতা আসাদুল ইসলাম সানী, ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম রাজু, যুবদল নেতা রবিন, সালা উদ্দিন, সাবেক ছাত্রনেতা, সাইফুল, আমজাদ, কামরুল, মোতালেব, ছাত্রনেতা, আকাশ, রাহাত সহ এলাকার সর্ব সাধারণের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা মহি উদ্দিন নসু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সোহেল, রোকন্দীপুরবাসীর পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর মো. ফয়সাল, মহি উদ্দিন, জাহেদ।
ইফতার সামগ্রী বিতরণ কার্য্যক্রম ছাড়াও মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এবং মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌসভার হেফজ ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, করেরহাট ইউনিয়ন, মিরসরাই সদর ইউনিয়ন ও হিঙ্গুলী ইউনিয়নের সহস্রাধিক এতিম ও হাফেজ শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আজিমুল বাহার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সোহেলের সার্বিক তত্বাবধানে পুরো রমজান মাসজুড়ে চলবে এই ইফতার আয়োজন।
এ বিষয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। মহান আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমি মিরসরাইবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানবিক কর্মকান্ডগুলো অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাল্লাহ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।