মিরসরাই প্রতিনিধি
যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বায়ক, মিরসরাইয়ের কৃতি সন্তান কাজী সাখাওয়াত হোসেন আজমের বড় ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মরহুম কাজী একরামুল হকের কবর জিয়ারত ও মহুরমের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম ১- মিরসরাই সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন ও বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, মিরসরাই উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুছা মিয়া চেয়ারম্যান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুল আলম,

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, জিয়া সাইবার ফোর্স মিরসরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা মিজানুর রহমান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক, আব্দুল হাই, ছাত্রনেতা মোঃ রিপন, ১ নং করেরহাট ইউনিয়ন যুবদল নেতা আলমগীর, মান্নান প্রমুখ।



