রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিচারের দাবীতে জোরারগঞ্জে মানববন্ধন ও মিছিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
অসহায়ত্বের সুযোগ নিয়ে গৃহবধুকে কু-প্রস্তাব দেয়ায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ গিয়াস উদ্দিনকে দল থেকে বহিস্কার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার (২৯ মে) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম হোসেন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক বিধান কর। এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে রেজাউল করিম মাষ্টার বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী গিয়াসের দৃষ্টান্ত মূলক শাস্তি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হোক। যাতে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড করার সাহস না পায়। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মিরসরাইয়ে কোন কুলাঙ্গার, চাঁদাবাজের জায়গা হবে না। তাকে মিরসরাইয়ে অবাঞ্চিত ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য : মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মুকছুদ কেরাণী বাড়ীর আনোয়ার হোসেন মোর্শেদ সাথে প্রায় ৪ মাস আগে ফারহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে স্বামীর অত্যাচারের শিকার হয়ে সমাধান চাইতে দারস্থ হন স্বামীর নানা সম্পর্কের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে। কিন্তু সমাধানের পরিবর্তে উল্টো গিয়াস উদ্দিন ওই নারীকে কু-প্রস্তাব দেন। গত ২২ মে মিরসরাই থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই গৃহবধু।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...