শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

খুলনায় যুবককে একসাথে ২ ডোজ করোনা টিকা দিলেন নার্স!

প্রকাশিত :

spot_img

 

খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে মো: রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে এক সাথে দু’ডোজ করোনা টিকা দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রোকনুজ্জামানের বাম হাতে দু’ডোজ করোনা টিকা দেন নার্স। এ নিয়ে এক সপ্তাহে খুলনায় দু’জনের শরীরে একসাথে দু’ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটল।

রোকনুজ্জামান খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে তিনি নগরীর দক্ষিণ টুটপাড়ায় বসবাস করছেন ।

রোকনুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টিকা নেয়ার জন্য জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে যাই। পরে চেয়ারে বসলে এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই প্রেসার আছে কিনা? আমি বলি না। তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। এক মিনিটও হয়নি। এর মধ্যে অন্য আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেয়া হয়ে গেছে। আমি তখন বলি আমাকে টিকা দিয়েছে আবার দিলেন কেন? আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন? তখন নার্স কোনো উত্তর দিতে পারেননি। আমি তো একজন সচেতন লোক আমি একটা টিকা দিতে এসেছি। কেন দু’টো টিকা দিব? এতে আমার কি লাভ?

তিনি অভিযোগ করে বলেন, ভুল করে দু’ডোজ টিকা দেয়ার পর আমি যখন জানতে চাই কেন দেয়া হলো তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমার শরীর বেশ দুর্বল লাগছে।

খুলনার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ একজনকে দু’বার টিকা দেয়ার কথা স্বীকার করে বলেন, হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। তবে যাকে দু’বার টিকা দেয়া হয়েছে, তিনি ভালো আছেন। তার অসুস্থতা দেখা দেয়নি।

এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেয়ার অভিযোগ ওঠে। জহুরা নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মৃত মুনসুর খাঁর স্ত্রী।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...