সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রক্ত দেওয়া যাবে দুই ডোজ টিকা নেওয়ার ২৮ দিন পরই, জরুরি ক্ষেত্রে ১৪ দিনেও

প্রকাশিত :

spot_img

 

দেশের ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার (৭ আগস্ট) থেকে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এই ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।

এ অবস্থায় টিকা নেওয়ার কতদিন পর রক্ত দিতে পারবেন— তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রক্তদাতাদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সকল ধরনের কোভিড-১৯ টিকাগ্রহীতা (১ম ও ২য় ডোজ ) গ্রহণের ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

নিরাপদ রক্ত পরিসঞ্চালনা বিষয়ে সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন সেবায় যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হলো। পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এতে বলা হয়েছে—
১. সব ধরনের করোনা টিকা গ্রহীতারা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। তবে অতি জরুরি প্রয়োজন, যেমন: রক্তের অভাবে জীবননাশ বা জীবন সংশয়, নেগেটিভ রক্তের গ্রুপ বা দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের ক্ষেত্রে কোভিড-১৯ টিকাগ্রহীতারা ১৪ দিন পর রক্ত দিতে পারবেন।

২. কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি করোনা পরীক্ষা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

৩. কোভিড-১৯ টিকা গ্রহীতা যেকোনো সুস্থ-সবল রক্তদাতা থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...