সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ড্যাব’র নতুন সভাপতি ডা. হারুন মহাসচিব ডা. সালাম

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিবেদক

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মহাসচিব পদে বিজয়ী হয়েছে অধ্যাপক ডা. আব্দুস সালাম। হারুন অর রশীদ ও আব্দুস সালাম পরিষদের অন্যান্য বিজয়ীরা হলেন- কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. সেলিম, যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছে ডা. মেহেদী হাসান।
ড্যাবের এই নির্বাচনে ডা. হারুন অর রশীদ ও ডা. আব্দুস সালাম পরিষদের সকলেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ড্যাবের মোট ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট পড়েছে ২৪৮টি।কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলা থেকে।
এই নির্বাচনে অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন। অধ্যাপক মোস্তাক রহিম স্বপনের নেতৃত্বে প্যানেলে মহাসচিব পদ প্রার্থী ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান। সিনিয়র সহসভাপতি প্রার্থী ছিলেন যথাক্রমে ডা. বজলুল গণি ভুঁইয়া।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...