শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দুইঘণ্টায় নির্ণয় হবে ডেঙ্গুু ভাইরাসের ৪ সিরোটাইপ : বাকৃবি অধ্যাপক ড. আলিমুলের উদ্ভাবন

প্রকাশিত :

spot_img

ডেঙ্গু জ্বরের ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি মলিকুলার পদ্ধতির (মাল্টিপেন্ডক্স আরটি-পিসিআর) উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। ওই প্রযুক্তির মাধ্যমে মাত্র দুই ঘন্টায় ডেঙ্গুু ভাইরাসের চারটি সিরোটাইপসহ চিকুনগুনিয়া ভাইরাসেরও সিরোটাইপ সঠিকভাবে নির্ণয় করা যাবে।

বুধবার মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কথা জানান তিনি। ডেঙ্গু মশাবাহিত (স্ত্রী এডিস মশা) একটি ভাইরাস রোগ যার চারটি সিরোটাইপ রয়েছে (ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪)। বাংলাদেশে এই জ্বরের ভাইরাস ১৯৬৪ সালে সর্বপ্রথম সনাক্ত হলেও ২০০০ সালে এই রোগ মহামারী আকারে দেখা দেয়। সেই সময় ডেঙ্গু ভাইরাসের চারটি সিরোটাইপ দ্বারা হলেও টাইপ-৩ ভাইরাসটি ছিল প্রিডোমিনেন্ট।

অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কিট (এনএস-১) দ্বারা ডেঙ্গু নির্ণয় করা গেলেও সেটি ভাইরাসের কোন সিরোটাইপ দ্বারা হয়েছে তা জানা যায় না। এছাড়াও ডেঙ্গু ভাইরাস সঠিকভাবে নির্ণয়ের জন্য (এনএস-১) কিটের স্পেসিফিটি এবং সেনসিটিভিটি এবং এটি কিভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে গবেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের ডেঙ্গু জ্বরের রোগীর লক্ষণ ভিন্ন ভিন্ন হওয়ায় সিরোটাইপ (ডেন-৩) প্রিডোমিনেন্ট হলেও অন্যান্য সিরোটাইপও থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ২০০২ সালে এদেশের ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তের নমুনা থেকে ডেঙ্গু ভাইরাস টাইপ-৩ আইসোলেশন এবং সর্বপ্রথম ডেংগু ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...