মাকে বাঁচাতে কলেজ পড়ুয়া মেয়ের আকুতি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর, ২০১৯

 

মিরসরাই প্রতিনিধি

রানি আক্তার রানুর বাবা থেকেও নেই । মা, মেয়ের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছেন অনেক আগে। আর কোন খোঁজ খবর রাখেননি। রানু এখন মাকে নিয়ে থাকেন মিরসরাইয়ের মঘাদিয়া মিয়া পাড়ায় তার নানার বাড়িতে। সে নিজামপুর কলেজে অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী। টিউশন করে কোনমতে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। হটাৎ যেন আসমান ভেঙ্গে পড়লো তার মাথায়, তার একমাত্র মাথার ছায়া মা ছেমন আরার মুখে ও গলায় ক্যান্সার ধরা পড়েছে। এখন হাসপাতালের বেডে নির্মম যন্ত্রণায় ছটফট করছেন। কি করবেন এখন? কিভাবে হবে মায়ের চিকিৎসা? কয়েক মাস একমাত্র মেয়ের টিউশনিতে চলছিলো তার পড়ালেখা, সংসার ও মায়ের চিকিৎসা। কিন্তু আর পারছেন না। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে হবে। না হয় বাঁচানো যাবে না। অসহায় মেয়েটি তার মাকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করছেন।

সাহায্য পাঠাতে এই নম্বরে বিকাশ করুন (০১৮৭৪২৩৪৬৬২) রানু আক্তার