পুকুরে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ন, ১৯ মার্চ, ২০২১

 

হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন এলাকায় ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে গোলাপুর রহমানের ভাড়া বাসায় খেলার সময় এ দুই ভাই-বোন পুকুরে পড়ে যান। সেখানেই এ দু’জনের মৃত্যু হয়।পুকুরে ডুবে মারা যাওয়া ভাই-বোন হলেন, আবু বক্কর ছিদ্দিক (৬) ও বড় বোন উম্মেহাবিবা (৮)। তাদের বাবা সিএনজি চালক ইউসুফ মিয়া। স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ইবতেদায়ী মাদরাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন তারা।

চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু জানান, ‘ফয়েজ আলী শাহ (র:) মাজারের পাশে গোলাপুর রহমানের ভাড়া বাসায় খেলার সময় ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক ও বড় বোন উম্মে হাবিবা পুকুরে পড়েন। সেখানেই এ দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।