রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের নাজিরপাড়া কালামিয়া মেস্ত্রী বাড়ির মাহফিল সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
জামেয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক আল্লামা ওবায়েদুল্লাহ হামজা বলেছেন, মহান আল্লাহ ইসলামের মাধ্যমে নারী জাতীকে যে মর্যাদা, শ্রদ্ধা, সম্মান, অবস্থান, সম্পদ ও অধিকার দিয়েছে, পৃথিবীর কোন অপ-শক্তি তা কেড়ে নিতে পারবে না।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ এশা মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজির পাড়া কালামিয়া মেস্ত্রী বাড়ির ১৪ তম ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে এই বক্তব্য রাখেন।
মাহফিলে বিশেষ ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই মাদবার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম হেলালী। আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে ছিলেন গফুর খাঁ জামে মসজিদের খতিব মাওলানা বাকি বিল্লাহ সাদেকী, মিঠাছড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী, মিরসরাই দারুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব, গোভনীয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
মাসিক মিরসরাই পত্রিকার সম্পাদক নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সেলিম উদ্দীন, মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান ওয়ায়েজ আল্লামা ওবায়েদুল্লাহ হামজা আরো বলেন, ইসলাম নারীকে এতোই মর্যাদা দিয়েছে যে কোন পরিবারের দুটি কন্যা সন্তান হয় আর তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে শরিয়া মোতাবেক পাত্রস্থ করতে পারে তাহলে সেই পরিবারের পিতা-মাতার জন্য জান্নাত ওয়াজীব হয়ে যায়। কোন সন্তান যতো বড় ডিগ্রীধারী হোক না কেন, যতো বড় ক্ষমতাধারী হোকনা কেন তার জান্নাত তার মায়ের পায়ের নিচে যদিওবা তিনি নিরক্ষর,অন্ধ, বোবা, কালা হন। কিন্তু দুখের বিষয় হলো আজ নারীবাদি নামে নারিদের ভূল বুঝিয়ে নারী অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, নারী স্বাধীনতার নামে আমাদের মা-বোনদের লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে পণ্য বানিয়ে নারীদের নিয়ে ব্যবসায় মেতেছে নারীবাদিরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...