রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভূগর্ভস্থ পানি উত্তোলন করে বিএসআরএমকে রড তৈরি করতে দেব না— ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম কোম্পানির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে মিরসরাইয়ের জনগণ। গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলনের ফলে সুপেয় পানি তীব্র সংকটে পড়া এলাকাবাসীর সঙ্গে মাঠে নেমেছেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও। বারইয়ারহাট পৌরসভার আয়োজনে মানবন্ধন থেকে বিএসআরএমকে হুশিয়ারি দিয়ে এমপি মোশাররফ বলেছেন, ‘মিরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না। এই কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না।’

রবিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলার সোনাপাহাড় অবস্থিত বিএসআরএম মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পানি সংকটে থাকা হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই এলাকার সাংসদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষের পানির কষ্টের কথা শোনা যাচ্ছে। নলকুপের পানি নেই। অনেকে গভীর নলকুপ বসাতে গিয়েও পানি পাচ্ছে না। পেলেও কিছুদিন পর দেখা যাচ্ছে, পানি শেষ! পরে জানা গেলো, বিএসআরএম শক্তিশালী মেশিন বসিয়ে তলদেশের পানি তুলে নিচ্ছে! বিএসআরএম যেন এলাকার তলদেশের পানি উত্তোলন বন্ধ রাখে, মানুষ যেন সুপেয় পানির হাহাকার থেকে মুক্তি পায়। আজকের মানববন্ধনে এই দাবিগুলোই জোরালো হয়েছে। এই আন্দোলন চলতে থাক। হোক প্রতিবাদ।’

স্থানীয়রা জানান, রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গভীর নলকূপ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি পাম্প বসিয়ে অবৈধভাবে পানি উত্তোলনের ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পুরো উপজেলাজুড়ে। উপজেলার ১নং করেরহাট, ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধুম, ৫নং ওসমানপুর, ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দূর্গাপুর এবং ১১নং মঘাদিয়া ও ১৬নং সাহেরখালী থেকে অবৈধভাবে গভীর নলকূপ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন পাইপ ও টিউবওয়েল দ্বারা বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে পানি উত্তোলন করে আসছে।

জানা গেছে, উত্তর চট্টগ্রামের মৎস জোন হিসেবে পরিচিত মূহুরী প্রজেক্টের মাছ ব্যাবসায়ীর বিশাল একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের প্রকাশ্যে ও আধারে পানি উত্তোলন করছে। একাধিকবার স্থানীয়রা বিভিন্নভাবে প্রতিবাদ, মানববন্ধন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হলেও এর কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে উপজেলার জোরারগঞ্জ, হিঙ্গুলী, ওসমানপুরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে।

এছাড়াও বারইয়ারহাটকেন্দ্রিক একাধিক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে পানি বাজারজাত করছে। তারাও ৮ ইঞ্চি পুরুত্বের একাধিক পাইপ বসিয়ে ভূগর্ভস্থ পানি তুলে নিচ্ছে। এর ফলে আশপাশের এলাকায় অগভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...