রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন। বুধবার সকাল থেকে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ছবিতে বঙ্গবন্ধু শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা ও গরিব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।

জানা গেছে, সকাল ৯টায় স্থানীয় বারইয়ারহাট ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শেষ হয় পৌর এলাকার জিরো পয়েন্টে গিয়ে। এরপর জিরো পয়েন্ট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেনবর্তমান মেয়র মো. নিজাম উদ্দিন ও নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন। সকাল ১০টায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়‘ছবিতে বঙ্গবন্ধু’ শীর্ষক ছবি আঁকা প্রতিযোগিতা। এতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী। দুপুর ১২ থেকে শুরু হয় পৌর এলাকার ভাসমান ও দরীদ্র মানুষদের মাঝে মেজবানি খাবার বিতরণ।

বারইয়ারহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এসব আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...