রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসের বিচারের দাবীতে করেরহাটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
গৃহবধুকে কু-প্রস্তাব দেয়ায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ গিয়াস উদ্দিনকে দল থেকে বহিস্কার ও বিচারের দাবিতে বিশাল মানববন্ধন করেছে ১ নং করেরহাট ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। শনিবার (২৯ মে) বিকেলে করেরহাট বাজারে এসব কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, সদস্য আফছার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক ডা. মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলা উদ্দিন আলো, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুন্নবী শোভন প্রমুখ। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গিয়াস উদ্দিন আওয়ামীলীগের জন্য কলংক। সে এক সময় চাঁদাবাজি করতো, এখন নারীদের কু-প্রস্তাব দেয়। তাঁর মতো খারাফ লোক আওয়ামীলীগে থাকতে পারে না। যারা এখনো গিয়াস উদ্দিনকে নিয়ে মায়া কান্না করছেন, তাদের সাবধান করে দিতে চাই আপনাদেরও জি ভাইরাসের মত করেরহাটের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ থেকে গিয়াস উদ্দিনকে স্থায়ী বহিষ্কার করা হোক। যাতে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড করার সাহস না পায়।
উল্লেখ্য : মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মুকছুদ কেরাণী বাড়ীর আনোয়ার হোসেন মোর্শেদ সাথে প্রায় ৪ মাস আগে ফারহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে স্বামীর অত্যাচারের শিকার হয়ে সমাধান চাইতে দারস্থ হন স্বামীর নানা সম্পর্কের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে। কিন্তু সমাধানের পরিবর্তে উল্টো গিয়াস উদ্দিন ওই নারীকে কু-প্রস্তাব দেন। গত ২২ মে মিরসরাই থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই গৃহবধু।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...