শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেন পারভেজ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন মোঃ ফখর উদ্দিন পারভেজ । তিনি ৭নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল বশরের ছেলে। এর আগে ফখর উদ্দিন পারভেজ মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে মিরসরাই উপজেলা আওয়ামীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া এ সিদ্ধান্ত নিয়েছেন । মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ নভেম্বর কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সভাপতির পদে স্থলাভিষিক্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল আবছারকে। নুরুল আবছারের স্থলাভিষিক্ত করা হয়েছে ফখর উদ্দিন পারভেজ কে।


ফখর উদ্দিন পারভেজ বলেন, আমার বাবা মরহুম আবুল বশর কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে বাবার উত্তরসূরী হিসেবে আমাদের অভিভাবক সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে দলকে শক্তিশালী করবো । আমাদের আগামী দিনের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর সুযোগ্য পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের হাত কে শক্তিশালী করতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করবো। আমাকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়ার নিকট কৃতজ্ঞ। আমি সকলের সহযোগিতা চাই।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...