শনিবার, ১৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ের ওচমানপুরে ৮শ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

প্রকাশিত :

spot_img

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইর উদ্যােগে, লায়ন এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর সৌজন্যে ও বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ৮শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে ডা. এসএ ফারুকের বাড়ি এই চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় রোগীদের মাঝে বিনামুল্যে ২শটি চশমা ও ৬০ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়। উপস্থিত রোগীদের মধ্য থেকে ১৫০ জন রোগীকে বিনামুল্যে চোখের অপারেশনের জন্য মনোনীত করা হয়। এদের মধ্যে প্রথম ধাপে আগামী ২০২০ সালের ১১ জানুয়ারী ৫০ জনকে অপারেশন করানো হবে। দ্বিতীয় ধাপে একই মাসের ১৮ তারিখে আরো ৫০ জনের অপারেশন করানো হবে। বাকীদের পরবতির্তে সময় জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

চক্ষু শিবিরের উদ্যেক্তা প্রফেসর লায়ন ডা. এস এ ফারুক বলেন, সকাল থেকে রোগীদের ভিড় লেগেই ছিল। এলাকার অনেক লোক এসে তারা চিকিৎসা নিয়েছেন। আমি খুশি তাদের সেবা দিতে পেরেছি বলে। আমাদের এ কার্যক্রম আগামী বছরও অনুষ্ঠিত হবে বলে আমি আশাকরি। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ এবং বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...