সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯৪১৩

প্রকাশিত :

spot_img

 

এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় পাস করেছে মোট ৪৯ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী মোট ২২ হাজার ৮৮২ (৪৬.৩১ শতাংশ) ও মেয়ে ২৬ হাজার ৫৩১ (৫৩.৬৯শতাংশ)। অনুত্তীর্ণের সংখ্যা ১৯ হাজার ৯৯৭।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক ছেলে পরীক্ষার্থী। তার স্কোর ৯০.৫। আর মেয়েদের মধ্যে একজন সর্বোচ্চ ৮৯ নম্বর পেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার কিছু আগে ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশ করার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন পদ্ধতিতে গত শুক্রবার দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...