রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মরহুম আবু ছালেক কোম্পানী পরিবারের উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানী পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় দরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে উনার বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যারা স্বশরীরে আসতে পারেননি তাদের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, চিনি, সয়াবিন তেল, খেসারির ডাল, পেয়াজ, মুড়ি, খেজুর, আলু , লবণ ইত্যাদি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম আবু ছালেক কোম্পানির বড় ছেলে কামরুল হাসান মুরাদ, বড় মেয়ে ডা. ফারজানা আক্তার বেনু, ছোট ছেলে ডা. রকিবুল হাসান রোমিও সহ পরিবারের সদস্যরা।
মরহুম আবু ছালেক কোম্পানির ছেলে কামরুল হাসান মুরাদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবারের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোও পবিত্র রমজান মাসে অন্য সবার মত রোজা পালন করুক। পরিবার গুলোর মুখে একটু হাসি ফুটাতে পারলেই আমরা সার্থক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...