মিরসরাইয়ে আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

প্রকাশিত: ৪:০৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে প্রায় আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার দিঘীর পাড়ে লায়ন্স ইন্টারন্যাশানাল ৩১৫/বি-৪ বাংলাদেশের সাবেক জেলা গর্ভনর লায়ন প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী পিএমজেএফ এর সৌজন্যে এ সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের সার্বিক সহযোগীতা করে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সদস্যরা।
লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাইয়ের পরিচালক ও জোনাল চেয়ারপার্সন এজেডএম সাইফুল ইসলাম টুটুল জানান, রোববার ৮ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্রায় আড়াই হাজার রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করেছেন। এদের মধ্যে তিন’শ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এছাড়া অন্য রোগীদের প্রাথমিক ওষুধ ও চমশা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশার ৩১৫/বি ৪ বাংলাদেশের জেলা গর্ভনর লায়ন কামরুল মালেক এমজেএফ, প্রথম জেলা গর্ভনর লায়ন ড. সুকান্ত ভট্টাচার্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর আল সাদাত দোভাষ এমজেএফ, দৈনিক আজাদী’র সম্পাদক পিডিজি লায়ন এম এ মালেক, জেলা সমন্বয়ক সাবেক গর্ভনর লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারী লায়ন গোপাল কৃষ্ণ লালা, কেবিটেন ট্রেজারার লায়ন আশরাফুল আলম, জিএমটি লিডার গর্ভনর জাহেদুর ইসলাম, লায়ন্সের রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার এমডিএম মহিউদ্দিন, লায়ন মির্জা আকবর, গর্ভনর উপদেষ্ঠা নজরুল ইসলাম, উপদেষ্ঠা লায়ন হাসিনা খান, আরসি ফাতেমা রহমান, জোনাল চেয়ারপার্সন এবং লায়ন্স ক্লাব চট্টগ্রাম মিরসরাইয়ের চেয়ারপার্সন লায়ন তাহের আহম্মেদ, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সহ-সভাপতি বিপুল দাশ, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, জোনাল চেয়ারপার্সন লায়ন আবু বক্কর সিদ্দীকি, লায়ন জিন্নাত কমর খান, লায়ন্স ক্লাব চট্টগ্রাম মিরসরাইয়ের সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন মাঈন উদ্দিন, লায়ন ফেরদৌস কবির মিশু, শান্তিনীড় সভাপতি লায়ন আশরাফ উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব খুলশীর সাবেক সভাপতি লায়ন তারেক কামাল, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, লিও ক্লাব অব চিটাগাং খুলশী ও লিও ক্লাব অব হিলভিউ’র সদস্যরা উপস্থিত ছিলেন।