শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইঞ্জি. মোশাররফ হোসেন কলেজের ভিত্তি ফলক স্থাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে প্রথমবারের মত প্রতিষ্ঠা পেতে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মিরসরাই-সীতাকুন্ড উপজেলার প্রায় দেড়লাখ মানুষের।
শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন নতুন এ কলেজের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন,‘আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে আমি বিশ^াস করি আমার দাদার নামে প্রতিষ্ঠিত এফ রহমান স্কুল এন্ড কলেজ যেমন চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এটি একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে।এটি হবে একটি নান্দনিক কলেজ। এর জন্য দরকার একটি সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা। তারা যেন বাংলার মতো ইংরেজি ভালো বলতে পারে।’
এসময় আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘হাইতকান্দি এলাকায় আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আমি মনি করি এটিতে যারা জমি দান করেছেন তাদের অবদান সবচে বেশি। আর আমার নামে কলেজের নাম করণ করায় এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।’
ওইদিন কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, অতিরিক্ত সচিব নুরুল আলম, সীতাকুÐ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়াঁ।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সুমু, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, সীতাকুÐ উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...