শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করোনায় আক্রান্ত রোগীর পরিবারের দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে করোনা আক্রান্ত রোগীর ৪ পরিবারের দায়িত্ব নিয়েছেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজ। ইউনিয়নের বড় কমলদহ গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নারীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন।

বৃহস্পতিবার (২৫ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়কমলদহ গ্রামে আক্রান্ত নারীর বাড়ী লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

লকডাউনে তার পরিবার যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য চেয়ারম্যান ফিরোজের ব্যক্তিগত উদ্যোগে আক্রান্ত পরিবারের জন্য চাল,আলু, ছোলা,সয়াবিন তেল, চিনি,পেঁয়াজ, গুড়ো দুধ পাউডার, ১ কেজি চা পাতা,ডেটল সাবান,কাপড় কাঁচার সাবান, সিসিঙ্গা, শশা খেসারির ডাল, লবণ ক্রয় করে দেন।এছাড়া ও কোন প্রয়োজন হলে কোন ধরনের সংকোচ ছাড়া তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন তিনি।

চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন,ওয়াহেদপুর ইউনিয়নের ওই নারীর করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন সময় ওই বাড়ির লোকজন যাতে খাদ্যে সংকটে কষ্ট না করে সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু মানবিক খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।ওগুলো শেষ হলে আবার পাঠাবো। সামাজিক ভাবে ওই পরিবার যাতে কোন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমরা তাদের পাশে থাকবো সব সময়।আমি আবারো ইউনিয়ন বাসীর প্রতি অনুরোধ করবো, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন।নিরাপদে থাকুন সুস্থ থাকুন।জরুরী প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে বের হবেন না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...