রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চোরাই কাঠসহ কাভার্ড ভ্যান আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চোরাই কাঠ বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-২৬১৫) আটক করেছে ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি। শনিবার (২৯মে) সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত কাভার্ড ভ্যানকে ধাওয়া করে আটক করে উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির সদস্যরা। ওই সময় কাভার্ডভ্যান থেকে পৌনে দুই লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা গেলেও গাড়ি ও হেলপার কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ. কে. এম আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত একটি কাভার্ডভ্যান এর গতিবিধি সন্দেহ হলে ধাওয়া করে আটক করা। গাড়ির ভিতর থেকে সেগুন গোল ৩৪৪ টুকরা (২৯৭.৮৮ ঘন ফুট) মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা। যাহার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৭৯ হাজার টাকা। তবে গাড়ি ও কাঠ উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ইউডিআর (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...