শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা। বুধবার (৫ জানুয়ারি) এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসআইয়ের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী। প্রধান বক্তা ছিলেন কবি ও সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী। পরিষদের সাবেক সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সদস্য নুরুল গনি, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাস্টার, মফিজুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ¦ী নুর হোসেন। বিদায়ী মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউপি মেম্বারদের বিদায়ী ও বরণ করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সব শেষে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়নের সদস্য হাজ¦ী আবুল খায়ের তাহেরকে প্যানেল চেয়ারম্যান – ১, জরিনা বেগমকে প্যানেল চেয়ারম্যান – ২ ও মোঃ নুর নবীকে প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...