সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিবসের গুরুত্ব ও আমল ; জিলহজ মাসের প্রথম দশ দিবস সর্বশ্রেষ্ঠ দিবস

প্রকাশিত :

spot_img

 

মাহবুবুল আলম ছিদ্দিকী>>>

” বৈচিত্র্য বারাকাতে পরিপূর্ণ জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ফযিলত ও আমল ” শীর্ষক আমার লেখা একটি দীর্ঘ প্রবন্ধ বিগত ১৫/০৭/২০২০ ইং তারিখ আমার ফেসবুকের পাতায় পোস্ট করা হয়। প্রয়োজনে তা দেখে নেয়া যেতে পারে।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিবসের গুরুত্ব ও আমল ”
(যিলহজ মাসের প্রথম দশ দিবস সর্বশ্রেষ্ঠ দিবস)

ইসলামে তিনটি দশক খুবই বরকতময় ও তাৎপর্যপূর্ণ।

১• মুহররম মাসের প্রথম দশক।
২• রমযান মাসের শেষ দশক।
৩• যিলহজ মাসের প্রথম দশক।

আমাদের আজকের আলোচনা
জিলহজের প্রথম দশকের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে।

যিলহজের প্রথম দশ দিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন । এ দশ দিনের রয়েছে বিষ্ময়কর ফযিলত, আমল ও দোয়া।
আল্লাহর তাআলার বিধানানুসারে যে চারটি মাস পবিত্র ও সম্মানিত, তার
একটি হল যিলহজ মাস।

এ শ্রেষ্ঠ দশ দিনের বিশেষ আমলঃ
—————————————–
এক • প্রথম নয় দিনে নফল রোযা ও রাতে ইবাদত করা। তাসবীহ্, তাহলীল ও যিকির আযকার এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে অতিবাহিত করা।
দুই • হাত পায়ের নখ, চুল ইত্যাদি কাটবে না।
তিন • যারা এ বছর হজ পালনে মক্কা শরীফে অবস্থান করছেন না, তাদের জন্য যিলহজ মাসের নয় তারিখ বিশেষ ভাবে রোযা রাখা সুন্নাত।
চার • তাকবিরে তাশরীক বলা নবম তারিখের ফযর থেকে তের তারিখের আসর পর্যন্ত।
পাঁচ • ঈদুল আযহার রাতে বেশি বেশি ইবাদত করা উত্তম।
ছয় • ঈদের দিনের বড় আমল হল, ঈদের নামায শেষে কুরবানী করা। ঈদের দিনে কুরবানী দেয়া সবচে উত্তম। এতে সর্ব সাধারণের সাথে একাত্মতা ঘোষণা করা হয়।
যে কোন কারণে ( করোনা, কুরবানির পশু সংগ্রহ করতে না পারা অথবা লোকজনের অভাব যেমন কসাই/ গোশত কাটার লোক সংগ্রহে অপারগতায় ) জিলহজের ১০ তারিখ কুরবানী দিতে অক্ষম হলে ১১ ও ১২ এ দু দিনেও কুরবানী দেয়ার সুযোগ রয়েছে।

আরাফাত দিবসের রোযার ফযিলত ;
——————————————–
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস এর রেওয়ায়তে রয়েছে, রাসুলুল্লাহ সঃ কে আরাফাতের রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করছি যে তিনি এক বছরের আগে পরের গোনাহ মাফ করে দিবেন। অর্থাৎ দু বছরের গোনাহ মাফ করে দিবেন। বুখারী

৮ ও ৯ জিলহজের রোযা ;
———————————-
কেউ জিলহজ মাসে ১ হতে ৯ তারিখ পর্যন্ত রোযা রাখে ইহা তার জন্য সবচেয়ে উত্তম। তবে কেউ টানা ৯ দিন রোযা রাখতে না পারলে অন্তত ৮ ও ৯ এ’ দু’ দিন রোযা পালন করার চেষ্টা করবে।কেন দুই দিন রোযা রাখার কথা বললাম, তা প্রশ্ন না করাই ভালো।
অন্য ক্ষেত্রে হাদিস শরীফে রয়েছে, বিশেষ কোন একদিন রোযা পালন না করে তার আগে ও পরে আরো একটি রোযা রাখতে সাধারণত মহানবী সঃ সাহাবায়ে কেরামকে উৎসাহিত করতেন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন আমীন।

লেখকঃমাহবুবুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ।
দারুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...