বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

শুভ জন্মদিন…

প্রকাশিত :

spot_img

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে’ অভিজাত মুসলিম শেখ পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের তৃতীয় সন্তান সেই খোকা’ আজকের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আপনার শুভ জন্মদিনে-বিনম্র শ্রদ্ধাঞ্জলি, হে বাঙালি জাতির জনক।
তবে দুঃখভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে স্বাধীনতার ৫১ বছর পরেও আমরা কয়লা বাসি শহীদ মিনারে ফুল দিয়ে আপনার স্মৃতিতে শ্রদ্ধা জানাবো সেই সামর্থ্য টুকু কয়লা বাসীর নেই, আসলে আমরা অকৃতজ্ঞ, যদি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকতো- তাহলে কয়লা ৬নং ওয়ার্ডে একটা শহীদ মিনার থাকতো।
যে বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীনভাবে চলার অধিকার পেয়েছি, যে ভাষা এবং স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ বীর সেনা শহীদ হয়েছেন, আপনি সহ সে বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে- স্বাধীনতার ৫১ বছর পরেও কয়লা ৬নং ওয়ার্ডের মত জনবহুল এলাকায় একটা শহীদ মিনার স্থাপন করার সামর্থ কোন নেতার হয়নি’ এটা ভাবতে দুঃখ ও লজ্জা দুটোই লাগে!!!
এখন জনমনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, তাহলে কি কয়লার নেতারা জাতির জনক হিসেবে আপনাকে হৃদয়ে ধারণ করতে পারেনি? তারা শুধু বঙ্গবন্ধুর ছবি আর নাম ব্যবহার করে টাকাই কামিয়েছে এতদিন?
কয়লা বাসির একটা বিষয় খুবই লক্ষনীয়, ইদানিং কয়লাতে- ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং শোক দিবসের মত জাতীয় দিবসগুলোও আর পালন করতে মনে থাকেনা, নেতাদের, বঙ্গবন্ধু এবং বীর শহীদদের স্মরণে ইদানিং একটা মাইকও বাজাতে শোনা যায় না-
এমনিতে আমরা সবাই আওয়ামীলীগ, বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবী করি নিজেদের, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি কোন দায়িত্ব বা কৃতজ্ঞতাবোধ কোনটাই নেই আমাদের, আমাদের মধ্যে যাহা রয়েছে, তা শুধুই টাকা কামানোর উদ্দেশ্যে, কোন আদর্শ নয়।
কথাগুলো উল্লেখ না করে পারলাম না, কেননা অনেক বড় আশা ছিল আগামী কাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ১০২তম শুভ জন্মদিনে- পিতা মুজিবের স্মরণে- নিজের এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো, কিন্তু আফসোস তা আর করা হলো না, কিভাবে করবো? আমাদের কয়লাতে তো একটা শহীদ মিনারও নেই!!!
হে বাঙালি জাতির জনক ক্ষমা করে দিও আমাদের, ক্ষমা চাই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কাছে, কারণ আমরা সত্যিই অকৃতজ্ঞ জাতি,, মহান আল্লাহ যদি আমাকে সেই সামর্থ দিতেন,
তাহলে আমি নিজেই কয়লাতে একটা শহীদ মিনার স্থাপন করতাম, তবে সে সামর্থ আল্লাহ আমাকে দেননি, সে হিসেবে আমি নিজেও ব্যর্থ।
এই মহা সত্যি কথাগুলো বলার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা জয় হোক তৃণমূল কর্মীদের।

লেখক
মোঃ সেকান্তর রানা
১নং করেরহাট ইউনিয়ন, যুবলীগের অতি নগন্য একজন পথ ও অর্থহীন ব্যর্থ কর্মী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...