মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আকাশে স্যাটেলাই না পাঠিয়ে রাস্তায় কিছু ফায়ার হাইড্রেন্ট লাগান

প্রকাশিত :

spot_img

আকাশে স্যাটেলাইট না পাঠিয়ে রাস্তায় কিছু ফায়ার হাইড্রেন্ট লাগান – মিনার রশিদ

 

এক নন্দিত নরকে আটকা পড়েছে ষোলকোটি বনি আদম !
শাসক শ্রেণীর চোখে এই শহরটিকে লাগে লসএন্জেলস কিংবা প্যারিসের মত । সংগত কারণেই স্বপ্নের এই শহরটিকে ভীতিকর ও ভয়ংকর শহরগুলির মধ্যে প্রথম সারিতে ফেলেছে সংশ্লিষ্ট বিশ্ব সংস্হাগুলো । এই শহরটি সত্যি সত্যি মৃত্যু ফাঁদ হয়ে পড়েছে ।

চকবাজারের ভয়াবহ ঘটনা দেখে মনটি বিক্ষিপ্ত হয়ে পড়েছে । কী লিখব খুজে পাচ্ছি না । এটা দুর্ঘটনা নয় – স্রেফ খুন বা গণহত্যা । এর দায় রাষ্ট্র বা সরকার এড়াতে পারে না ।
আবাসিক এলাকায় কেমিকেল ফ্যাক্টরি বা গুদাম বানানো রীতিমত ক্রাইম বা অপরাধ । এগুলি দেখা বা নিয়ন্ত্রণের যেন কেউ নেই ।

ওবায়দুল কাদের বলেছেন , শিক্ষা পেলাম , মনযোগী হব ।
অথচ এই শিক্ষা আগেও পেয়েছেন , মনযোগী হন নি ।
একই রকমের দুর্ঘটনা ঘটেছে ২০১০ সালে নিমতলী নামক স্থানে । এরপর ৮০০ কেমিকেল কোম্পানীর সন্ধান পাওয়া গেছে। কিন্তু সেসব অবৈধ গুদাম বা ফ্যাক্টরি স্থানান্তরের কোনো উদ্যোগ আর দেখা যায় নি ।
এগুলি কাদের দায়িত্ব ছিল ?
মানুষকে যদি এভাবেই মরতে হয় তবে এই রাষ্ট্র ব্যবস্থা বা সরকার থেকে লাভ কী ?
এই কথাগুলি বলাও এদেশে আর নিরাপদ নয় । তথাকথিত উন্নয়নের নামে এমন এক নন্দিত নরকে দেশবাসীকে আটকে ফেলা হয়েছে ।

আরো যে ভয়াবহ খবরটি জানা গেলো , ফায়ার ব্রিগেইডকে ১ মাইল দূরের পুকুর থেকে পানি ফায়ার হোজের মাধ্যমে এনে আগুনে ঢালতে হয়েছে ।
মানুষের পায়ের চাপায় সেই সব হোজ চেপ্টে গেছে ।সেই পানির বেগ বাচ্চা ছেলের প্রশ্রাবের বেগের চেয়ে বেশী ছিল না । ফলে রাত দশটায় আগুন লাগার পর নেভানো হয়েছে সকাল সাত টায়। অর্থাৎ দাহ্য পদার্থ পুডে যাওয়ার পর আগুন আপনা আপনি নিস্তেজ হয়ে পড়েছে ।

দেশের উন্নয়নের কথা শুনতে শুনতে দেশবাসী ক্লান্ত হয়ে পড়েছে ।
এই দেশ অন্যের কোম্পানী ভাড়া করে নিজের নাম ফাটানোর লাগি মহাকাশে সেটেলাইট পাঠায় ! তজ্জন্যে
এক ধরণের অপার্থিব পুলক অনুভব করে । অথচ তার চেয়েও অনেক কম টাকায় সংযুক্ত ছবির মত প্রতিটি শহরে বিভিন্ন পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট ( Fire Hydrant ) সংযোগ দেয়া সম্ভব । এতে আগুন নির্বাপন অনেক সহজ হয়ে পড়ত । আগুন লাগার পর শহরের মধ্যে পুকুর খুঁজতে হতো না !
বিভিন্ন ফালতু কাজে লাখ লাখ কোটি টাকা অপচয় করা হচ্ছে । লুটপাটের কথা আর নাই বা বল্লাম ।
অথচ সামান্য কিছু টাকা ঠিকভাবে খরচ করলে এই দেশের মানুষকে অনেক শান্তি ও স্বস্তি দেয়া সম্ভব । এদেশের মানুষের আলো ঝলমলে প্যারিস বা লসএন্জেলস এর দরকার নেই । এদের দরকার শুধু একটি নিরাপদ ঢাকা শহর । যে শহরে অসহায় মাকে বলতে হবে না , “ আমার ছেলের এক টুকরো মাংস এনে দাও , আমি একটু কোলে নেই । “
জানি না এই মায়ের আহাজারি এই সব গণশত্রু , ভন্ড ও প্রতারকদের কানে ঢুকবে কি না !

 

(মিনার রশিদ’র ফেসবুক ওয়াল থেকে)

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...