সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঘরে ঘরে গ্যাস বোমা!

প্রকাশিত :

spot_img

মঈনুল হোসাইন টিপু..

গ্রামাঞ্চলে খুব সম্ভবত এখন খুব কম ঘরই আছে যেখানে গ্যাস সিলিন্ডার নেই।আগে গ্রামে কাঠ,খড় আর লাকড়ি দিয়ে চুলায় রান্না হতো; এখন কি আর গৃহিনীদের আগুন ধরিয়ে,চুলায় ফু দিয়ে,ধোয়ার কুন্ডলিতে রান্না করার সে সময় আর ধৈর্য আছে? সময় বাঁচানোর জন্য হোক আর ঝামেলা এড়ানোর জন্য হোক কিংবা জরুরি প্রয়োজনে- একটা গ্যাসের চুলা থাকা চাই-ই। এটি যতটানা নিতান্ত প্রয়োজনের তারচেয়ে বেশি এই ধারণার জন্য ‘ওর ঘরে তো আছে,আমার ঘরে নাই কেন? ওটায় রান্না করি আর না করি অন্তত শোভা বর্ধনের জন্য হলেও আনা চাই।

আমি আবার এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রয়োজনীয়তার বিপক্ষে নই। কিন্তু মুশকিল হলো, ইদানীং গ্রামাঞ্চলে যতগুলো অগ্নিকান্ডের ঘটনা ঘটছে কিংবা অগ্নিকান্ডের পরে আগুনের মারাত্মক রুপ ধারণ করছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তার বেশির ভাগের মূল কারণ এ গ্যাস সিলিন্ডার। এমন না যে গ্যাসের চুলোয় রান্না করার আগে আগুন লাগতো না কিংবা লাগেনি।দূর্ঘটনা নিতান্তই দূর্ঘটনা কিন্তু কিছু দুর্ঘটনা আমরা সাবধানতা অবলম্বন করলে ঘটার সম্ভাবনা থাকেনা।

সমস্যা হলো গ্যাস সিলিন্ডার ব্যবহার,বিপনন,বিক্রি বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু এটি কিভাবে সতর্কতার সাথে রাখতে হবে,ব্যবহার করতে হবে সেটি গ্রামাঞ্চলের অনেক মানুষেরই অজানা।সামান্য অসতর্ক হলে এর মাধ্যমে যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তার জ্ঞান অধিকাংশ মানুষের নেই।

আমরা এর ব্যবহার শিখেছি কিন্তু সঠিকভাবে ব্যবহার শিখিনি।এটি দিয়ে রান্না করতে পারি কিন্তু কোন সমস্যা হলে প্রাথমিকভাবে কিভাবে সেটি ঠিক করতে হবে কিংবা বিস্ফোরণের আশংকা থাকলে কি করতে সেটি জানিনা।

এজন্য এটি ব্যবহারের আগে এর নিরাপত্তার দিকগুলি আগে শিখে নিতে হবে।অনেক বড় বড় কোম্পানীগুলো এলপিজি গ্যাসের ব্যবসার সাথে জড়িত। কিন্তু তাদের এ সম্পর্কিত কোন প্রচারণা দেখিনা।দেখিনা ফায়ার সার্ভিস অথরিটির সচেতনতামূলক কার্যক্রম।

 

এটি খুব হতাশার।আমার মনে হয় এলপিজি কোম্পানীগুলো আর ফায়ার সার্ভিস অথরিটি মিলে গ্রামে গ্রামে সচেতনতামূলক ক্যাম্পেইন করা উচিত,হাতে কলমে সবাইকে শেখানো উচিত কিভাবে এটি ব্যবহার করতে,কিভাবে দূর্ঘটনা প্রতিরোধ করা যাবে।

গ্রাম নিয়ে এখনো গর্বের কিছু যদি থাকে তবে একটাই- একজনের বাড়িতে আগুন লাগলে সবাই মিলে ঝাপিয়ে পড়া।বালতির মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো।কিন্ত সাম্প্রতিক সময়ে আমার বেশ কয়েকটি বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখেছি একমাত্র গ্যাস সিলিন্ডারের কারণে মানুষ খুব অল্পতে এখন আর আগুন নেভাতে সক্ষম হয়না।আবার সামনে গিয়ে নেভাতেও ভয় পায় কখন না আবার এটি বিস্ফোরিত হয়!

আমার মনে হয়, গ্যাস সিলিন্ডার নিতান্তই প্রয়োজন ছাড়া ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। ওই ঘরে আছে আমার ঘরে নাই বলে মান কমে গেলো এই ধারণা থেকে বের হওয়া উচিত।আর ব্যবহার করলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

মনে রাখতে হবে ১২ কেজি ওজনের বিশাল বোমা কিন্তু ঘরের ভেতরেই।সেটি নিয়ে সাবধান থাকা চাই।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...